স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি সজীব, সম্পাদক ফাহিম

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
সভাপতি মেহেদী সজীব ও সাধারণ সম্পাদক ফাহিম রেজা

সভাপতি মেহেদী সজীব ও সাধারণ সম্পাদক ফাহিম রেজা © সংগৃহীত

‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’-এর ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহেদী সজীবকে সভাপতি ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এফ. আর. এম. ফাহিম রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। 

রবিবার (৪ ফেব্রুয়ারি) ২৩ সদস্যবিশিষ্ট একবছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহিন জোহরা ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে.এ.এম. সাকিব। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী শ্রাবণী গুপ্তা এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী জওহর দোদায়েভ। যুগ্ম সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া নৌরিন ও আইন বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন মিশন।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মো. অনিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের সিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হিসেবে ফোকলোর বিভাগের শহীদুল ইসলাম সুমন, প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আইন বিভাগের ফাহির আমিন, তথ্য প্রযুক্তি সম্পাদক সমাজকর্ম বিভাগের মো. আবির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের তাসিন খান, সাংস্কৃতিক সম্পাদক প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছেন ছেন য়িং।

ছাত্রকল্যাণ সম্পাদক সমাজকর্ম বিভাগের মো. আলফাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়া, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক ফোকলোর বিভাগের জান্নাতুল ফেরদৌসি তৃষা, জনসংযোগ সম্পাদক ইসলামিক স্ট্যাডিজ বিভাগের এম. শামীম এবং গবেষণা ও উন্নয়ন সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের সাবিকুন নাহার দায়িত্ব পালন করবেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের মাহমুদুল হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফারজানা খান সারথী, আইন বিভাগের শিহাব হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের শাহিন আলম এবং আইন বিভাগের ইয়াছিন আরাফাত আরমান। 

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন, পরিবহণ, খাদ্য সংকট নিরসন, সর্বোপরী শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের মতো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২০১৭ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’।

ট্যাগ: রাবি
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close