রাবিতে সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি ইকবাল, সম্পাদক জাহিদ

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাতক্ষীরা জেলা সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। এতে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেনকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ হবিবুর রহমান হল মাঠে আয়োজিত নবীনবরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠান শেষে নতুন এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন করেন তাঁরা। নতুন দায়িত্বপ্রাপ্তদের আগামী ১০ দিনের মধ্যে বাকি সদস্যদের নাম ঘোষণা করে কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়।

সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬
৩৩ শতাংশ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না: শিক্ষাম…
  • ০২ জুলাই ২০২৬