শিক্ষার্থীদের বৃত্তি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
শিক্ষার্থীদের বৃত্তি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের বৃত্তি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বৃত্তির প্রাপ্তিতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।  নির্ধারিত ফর্মে এ বৃত্তির আবেদন আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বৃত্তির জন্য শিক্ষার্থীরা স্ব স্ব বিভাগে এই আবেদন জমা দিতে পারবেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'বৃত্তি নীতিমালা-২০১৩' অনুযায়ী সকল বিভাগ হতে প্রতি শিক্ষাবর্ষে ৩ জন শিক্ষার্থীকে মাসিক ৪০০ টাকা হারে মেধাবৃত্তি এবং এক শিক্ষাবর্ষে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। মেধাবৃত্তি ছাড়াও প্রতিটি বিভাগের সকল শিক্ষাবর্ষের মধ্যে ১০% অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

তবে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবোর্ড প্রদত্ত বৃত্তি এবং সরকারি বা বেসরকারি সংস্থা থেকে বৃত্তি প্রাপ্ত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সেমিস্টারে পুনঃভর্তিকৃত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

জানা যায়, ইতিমধ্যেই প্রতিটি ইন্সটিটিউট এবং বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে বৃত্তির এই নোটিশ পাঠানো হয়েছে। বিভাগীয় একাডেমিক কমিটির মতামতের ভিত্তিতেই বৃত্তির জন্য শিক্ষার্থীরা মনোনীত হবেন।

আরও পড়্রুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও অবৈতনিক বৃত্তি চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত ১ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে মেধা ও অবৈতনিক এই দুই ক্যাটাগরিতে মোট ৫৫ লাখ ৩৩ হাজার টাকার বৃত্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
  • ০৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950