জবির ছাত্রী হলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে নিষেধাজ্ঞা

২৯ জানুয়ারি ২০২৪, ১২:১৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
জবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল

জবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের কক্ষে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। রোববার (২৮ জানুয়ারি) হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাউজ টিউটর ও সহকারী হাউজ টিউটররা পরিদর্শনকালে বিভিন্ন কক্ষে বৈদ্যুতিক যন্ত্রপাতির খোঁজ পান। এসব যন্ত্রপাতি থেকে অগ্নিকাণ্ড ঘটায় হলের কক্ষে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার নিষিদ্ধ করা হলো। এ নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, অবৈধভাবে এসব বৈদ্যুতিক পণ্য ব্যবহার করায় প্রায় প্রতিদিনই বিভিন্ন ফ্লোরে বৈদ্যুতিক সমস্যা দেখা দিচ্ছে। শনিবারও প্রায় তিন-চারটা শর্ট সার্কিট হয়েছিল, এতে মেয়েরা ভয় পেয়ে চিৎকার শুরু করে। পরে হলের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা সাহায্যের জন্য এগিয়ে আসেন। 

তাই দুর্ঘটনা এড়াতে ও ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এসব পণ্য ব্যবহার না করতে নোটিশটি দেওয়া হয়েছে বলে জানান প্রভোস্ট।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9