ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, বাস ভাংচুর

২৫ জানুয়ারি ২০২৪, ০২:০০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

রাজধানীর ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় সাইন্সল্যাব এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

দুই কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী৷ পরে ঐ শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়৷

এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সাইন্সল্যাব এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাইন্সল্যাব এলাকায় একটি লেগুনা ও বাস ভাংচুর চালায় শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের শিক্ষার্থী মোতাহার বলেন, আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা মারধর করছে৷ এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে চলে যায়৷ 

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ঘটনা নিয়ে বসেছি৷ আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিলো সে এখন আমার অফিসে আছে৷ পরবর্তী করনীয় নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদার উদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি৷ দুই কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের সময় ঘটনাস্থল গুলোতে পুলিশ উপস্থিত ছিলো। এসময় পুলিশকে শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে দেখা যায়।

আরও পড়ুন: ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এমন ঘটনা ঘটে আসছে৷ ঘটনাস্থলে পুলিশ ছিলো৷ সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷

পূর্বধলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ
  • ০২ জুলাই ২০২৬
বাকৃবি ও চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা …
  • ০২ জুলাই ২০২৬
৬৪ জেলার ২৬টিতে নেই পাবলিক বিশ্ববিদ্যালয়,  সুপারিশ আছে ৬টিত…
  • ০২ জুলাই ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায়, হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ
  • ০২ জুলাই ২০২৬
গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, একন…
  • ০২ জুলাই ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবে…
  • ০২ জুলাই ২০২৬