তিনতলা থেকে নিচে পড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার বিল্ডিং) তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। তাকে উদ্বার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পা, দুই হাত এবং ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস। তিনি ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। প্রশাসনিক ভবনের তিন তলার রেলিংয়ে বসার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেলিংয়ে বসে পড়ালেখা করার সময় অসাবধানতাবশত এক শিক্ষার্থী নিচে পড়ে যাবার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি আমরা। এছাড়া সবাইকে নির্দেশনা দিয়ে দিচ্ছি, যেন কেউ অযথা বহুতল ভবনের রেলিংয়ের পাশে অবস্থান না করে এবং সাবধানতার সঙ্গে চলাফেরা করে।

আরো পড়ুন: রাবিতে সিট বাণিজ্যের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

ভবনের রেলিঙগুলোকে সুরক্ষিত করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ভবনগুলোর রেলিং আরো সুরক্ষিত করার জন্য আজই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকৌশল শাখাকে যথাযথ নির্দেশনা দিয়েছেন উপাচার্য। একইসঙ্গে আহত শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি আমরা।

বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সত…
  • ০২ জুলাই ২০২৬
পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চে…
  • ০২ জুলাই ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, পদ ৩০, আবেদন ৩১ জুলাই পর্য…
  • ০২ জুলাই ২০২৬
প্রত্যেক প্রতিবন্ধীর জন্য আলাদা ফাইল, পুনর্বাসন ও কর্মসংস্থ…
  • ০২ জুলাই ২০২৬
টাইপ-৫ ডায়াবেটিস কী? যেসব লক্ষণে বুঝবেন
  • ০২ জুলাই ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দ…
  • ০২ জুলাই ২০২৬