চলতি বছরের শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন

২৪ জানুয়ারি ২০২৪, ০১:৩৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৭ম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী দুই সপ্তাহের মধ্যে সমাবর্তন বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে। আর সমাবর্তন আয়োজনের জন্য চলতি বছরের শেষের সময়টাই পছন্দ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও এ সংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

এর আগে সভায় উপস্থিত একাডেমিক প্রধানরা ২০২৪ সালের শেষ দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি প্রদান করেন।

৭ম সমাবর্তন আয়োজনের জন্য যথাসম্ভব দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমাবর্তনের তারিখ চূড়ান্ত করা হবে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব), প্রভোস্ট এবং তৎসংশ্লিষ্ট বিভাগীয় পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950