বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যুগ পূর্তি উদ্‌যাপন

২২ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠার একযুগ পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।

এছাড়াও সভায় ‘শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রাবন্ধিক সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান ও আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ইমরান মাহফুজ প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ সালের ২১ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠিত হয়।

ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9