কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ১৯টি বিভাগ নিয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা নতুন একটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাই যেখানে খেলাধুলা চলবে শিক্ষা চলবে গবেষণা চলবে। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষায় সহশিক্ষায় এগিয়ে যাবে। গান যেমন মন দিয়ে গায় তেমনি তোমরা খেলাটাকে হৃদয় দিয়ে খেলবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, প্রক্টোরিয়াল বডি, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম ও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, আজকের প্রতিযোগিতার প্রথম ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ৬ রানে পরাজিত করে গণিত বিভাগ।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
রহস্যময় 'সুবোধ' এবার ভারতে, 'হবেকি?'র নতুন গ্রাফিতি
  • ০২ জুলাই ২০২৬
মেসির বেলায় ছাড়, বালোগানের বেলায় লাল কার্ড—ফিফার বিরুদ্ধে দ…
  • ০২ জুলাই ২০২৬
পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ডা. ডোনার
  • ০২ জুলাই ২০২৬
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবার
  • ০২ জুলাই ২০২৬