ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫৪ শতাংশ © সংগৃহীত
চলতি বছরের রাজধানীর ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৩ এ অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছেন ৮১২ জন শিক্ষার্থী। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ হাজার ৯২ জন। পাস করেছেন ১ হাজার ৮৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৪। ফেল ৫ জন।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এরমধ্যে ১ হাজার ৯২ জন শিক্ষার্থী পুরো পরীক্ষা নিয়েছেন। পাশ করেছেন ১ হাজার ৮৭ জন। সে হিসেবে পাশের হার ৯৯.৫৪ শতাংশ।
তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন ৮৩৩ জন, ফেল করেছেন ৫ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন। ফেল করেছেন ২ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬ জন। মানবিক বিভাগ থেকে পাশ করেছেন ১২৯ জন এবং জিপিএ ৫ পেয়েছেন ৮২ জন।
আরও পড়ুন: ভিকারুননিসার ৩৫ শিক্ষার্থী ফেল, জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬
ফলের ব্যাপারে তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা আরও ভালো করতে চাই। শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ফল উন্নতির চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে এইচএসসি পরীক্ষা-২০২১ এ ঢাকা কলেজে পাশের হার ছিল ৯৯.৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১১৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯১৭ জন, মানবিক বিভাগের ১১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে এগিয়ে আছেন ছাত্রীরা। চলতি বছর উত্তীর্ণ ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ হাজার পরীক্ষার্থীরা মধ্যে ছাত্রী ৫ লাখ ৬৮ হাজারের বেশি ও ছাত্র ৫ লাখ ২৮ হাজারের বেশি জন। এইচএসসি ও সমমানে মোট পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পাসের হারেও এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।