ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কলেজ কর্তৃপক্ষের

২৩ নভেম্বর ২০২৩, ০৯:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
বরগুনা সরকারি কলেজ

বরগুনা সরকারি কলেজ © ফাইল ছবি

বরগুনা সরকারি কলেজে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে কলেজে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর আগে, বুধবার দুপুরের দিকে বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান স্বাক্ষরিত নিষিদ্ধকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে ভর্তি হওয়া একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কলেজ ক্যাম্পাসে ক্লাস চলাকালীন সময়ে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার করা যাবে না।

এতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের পর থেকে ক্লাস চলাকালীন স্মার্টফোন বহন করে কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না ওই শ্রেণির শিক্ষার্থীরা। যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ক্লাসে ও ক্যাম্পাসে স্মার্টফোন বহন করে তাহলে কলেজের ভিজিল্যান্স টিম কর্তৃক স্মার্টফোনটি জব্দ করা হবে। তবে স্মার্টফোনের পরিবর্তে বাটন ফোন ব্যবহার করা যাবে উল্লেখ করা হয়।

কলেজ অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেন, কলেজ ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহারে ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে। শিক্ষকেরা যখন ক্লাস নেন তখনো শিক্ষার্থীদের অনেকে স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকেন। কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহার করার ফলে পারস্পরিক সম্পর্কের জায়গা অবনতি হয়। এজন্য ক্যাম্পাসে স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে।

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬