শিক্ষক-শিক্ষার্থী বিনিময় করবে রাবিপ্রবি ও ইবি

১৬ নভেম্বর ২০২৩, ০৮:২১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে © সংগৃহীত

শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাবিপ্রবির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষে জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল আলম সমঝোতা স্মারক বিনিময় করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা পরস্পরের সঙ্গে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন: একক ভর্তি পরীক্ষায় যেতে রাজি নয় চবি, তবে...

সমঝোতা স্মারক অনুষ্ঠানে রাবিপ্রবর উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর জুয়েল সিকদার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলি হাসান এবং উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাশ উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, কর্মকর্তা এবং কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দোয়ায় হাত কতটুকু ওঠাবেন, যা বলছে ইসলামী বিধান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জুমার দিন যে সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬