জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ভিসির দোয়া মাহফিল রেখে খোশগল্পে মাতলেন শিক্ষক সমিতির নেতারা

১৫ নভেম্বর ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
প্রয়াত উপাচার্য ইমদাদুল হক স্মরণে দোয়া মাহফিল

প্রয়াত উপাচার্য ইমদাদুল হক স্মরণে দোয়া মাহফিল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সদ্য প্রয়াত উপাচার্যের (ভিসি) স্মরণে দোয়া মাহফিল চলাকালে সাংবাদিক ও অন্যান্যদের নিয়ে আড্ডা ও খাওয়া-দাওয়া করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতাদের বিরুদ্ধে। বুধবার (১৫ নভেম্বর) দুপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজনে শোকসভা ও মসজিদে দোয়া-মাহফিল চলাকালীন সময়ে শিক্ষক লাউঞ্জে আমোদ-প্রমোদের এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষক। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের স্মরণে কেন্দ্রীয় মিলনায়তনে শোকসভা ও কেন্দ্রীয় মসজিদে সকাল থেকেই পবিত্র কোরআন খতম এবং বাদ জোহর বাদ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। তবে মসজিদে দোয়া-মাহফিল বাদ দিয়ে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের নিয়ে খাওয়া-দাওয়া এবং খোশগল্পের আয়োজন করেন শিক্ষক সমিতির নেতারা। 

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদের চলতি মাসের (২৬ নভেম্বর) মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের দুটি গুরুত্বপূর্ণ পদের জন্য বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে শিক্ষক সমিতির নেতারা। এরই জন্য নিজেদের অনুগত কিছু সাংবাদিক ও অন্যান্যদের নিয়ে প্রায়ই এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করে যাচ্ছে।

অভিযোগ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমাদের সংবাদ সম্মেলন করার কথা ছিলো কিন্তু পরবর্তীতে আমরা সেটা স্থগিত করি। যেহেতু আমাদের সংবাদ সম্মেলনের জন্য খাবার অর্ডার দেওয়া ছিলো তাই সেগুলো সাংবাদিকদের দিয়েছিলাম। আমাদের শিক্ষকরা কেউ খায়নি।

এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম লুৎফর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।

ট্যাগ: জবি জবি
গোপালগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার 
  • ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমানের হাত ধরেই জামায়াত রাজনীতির সুযোগ পেয়েছে: ছাত্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা, প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
জিয়ার জনপ্রিয়তা সেনাবাহিনীতে ছিল আকাশচুম্বী
  • ০৭ নভেম্বর ২০২৬
তৎকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে ৭ নভেম্বরের তাৎপ…
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পা…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950