‘শরীর ও মন দুটোই সুস্থ থাকার জন্য খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে’

১৫ নভেম্বর ২০২৩, ১২:২৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে শরীর ও মন দুটোই ভালো থাকে। সবচেয়ে বড় কথা হলো খেলাধুলার মধ্যদিয়ে তরুণ বয়সে যে প্রতিযোগিতা ও সহযোগিতার মনোভাব গড়ে ওঠে এটি সারাজীবন কাজ করে। ব্যক্তিগত, পেশাগত ও যাপিত জীবনে এই প্রতিযোগিতা ও সহযোগিতা মূলত পাথেয় হয়ে থাকে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষার জন্য হলেও নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ অন্য বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিয়ে থাকে প্রশাসন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্পোর্টস ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। এই স্পোর্টস ক্যালেন্ডার অনুসারে সারা বছরই মাঠে খেলাধুলা ও শরীরচর্চা নিশ্চিত করা হবে।

ভলিবল প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তপন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান। এসময় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক জিয়া উদ্দিন মণ্ডলসহ অন্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার 
  • ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমানের হাত ধরেই জামায়াত রাজনীতির সুযোগ পেয়েছে: ছাত্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা, প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
জিয়ার জনপ্রিয়তা সেনাবাহিনীতে ছিল আকাশচুম্বী
  • ০৭ নভেম্বর ২০২৬
তৎকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে ৭ নভেম্বরের তাৎপ…
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পা…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950