ইবিতে মির্জা ফখরুলসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে ইউট্যাব-এর মানববন্ধন

১১ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
বিএনপিপন্থি শিক্ষকদের মানববন্ধন

বিএনপিপন্থি শিক্ষকদের মানববন্ধন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীদের মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)। শনিবার(১১ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে ড. মাহফুজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে ইউট্যাব ইবি শাখার সভাপতি ড. তোজাম্মেল হোসেন বক্তব্য প্রদান করেন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ড. এমতাজ হোসেন, ড. এ. কে. এম মতিনুর রহমান, ড. আব্দুস সামাদ, ড. নজিবুল হক, ড. রুহুল আমিন ভূইয়াসহ বিএনপিপন্থি শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে ইউট্যাব ইবি শাখা সভাপতি ড. তোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জাতিসংঘ থেকে আবেদন জানানো হয়েছে, সেটাকে মূল্যায়ন না করে সরকার আবারও ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে নেওয়ার আয়োজন করার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে এ কর্মসূচিতে এসেছি। স্বাধীন বাংলাদেশের প্রথম বিষয় ছিল বাকস্বাধীনতা কিন্তু আজ মানুষে বাকস্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে এবং গণতন্ত্রকে নির্বাসন দেয়া হয়েছে। আমরা এ মানববন্ধন থেকে সরকারকে অনুরোধ জানাচ্ছি যে, আপনি গণতন্ত্রের পথে আসেন নিজে শান্তিতে থাকুন দেশকে শান্তিতে রাখুন।

শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence