নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ হলে হাউজ টিউটর ও সহকারী প্রক্টর নিয়োগ

০৬ নভেম্বর ২০২৩, ১১:১৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা হল, বঙ্গমাতা হল ও বঙ্গবন্ধু হলে ৫ জন নতুন হাউজ টিউটর এবং একজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৫ নভেম্বর) যোগদান করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এছাড়াও বঙ্গবন্ধু হলে হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিলন।

অগ্নি-বীণা হলে নবনিযুক্ত হাউজ টিউটর দুজন হলেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের প্রভাষক তানজিল আহমেদ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মো. আব্দুল করিম। 

অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটরের দায়িত্ব পেয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এফ. কে. সায়মা তানজিয়া এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার।

জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
close