অবরোধে ইবির নিয়োগ পরীক্ষা স্থগিত

০৪ নভেম্বর ২০২৩, ০৫:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

© সংগৃহীত

বিএনপির ডাকা অবরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই দপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। শনিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ৫ ও ৬ নভেম্বর (রবি ও সোমবার) বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং চিকিৎসাকেন্দ্রের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জব টেস্টের তারিখ ও সময় পরে জানানো হবে। 

উল্লেখ্য, বিএনপির ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর, আবারও ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সাথে একাত্মতা পোষণ করে জামায়াত ও এই দুইদিন অবরোধ পালেনের ঘোষণা দিয়েছে।

বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতাকে মারধরের অভিযোগ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের ৩০ রানের লিড
  • ০৭ নভেম্বর ২০২৬
‘রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ …
  • ০৭ নভেম্বর ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • ০৭ নভেম্বর ২০২৬
চুয়েটের রেজিস্ট্রারকে অব্যাহতি
  • ০৭ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950