অবরোধে ঢাকা কলেজের গেটে ছাত্রদলের তালা

০২ নভেম্বর ২০২৩, ১২:৩৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
ঢাকা কলেজের একটি গেটে তালা দেয় ছাত্রদল

ঢাকা কলেজের একটি গেটে তালা দেয় ছাত্রদল © টিডিসি ফটো

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে ঢাকা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়েছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে অবরোধকে সমর্থন জানিয়ে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে পকেট গেটে তালা ঝুলিয়ে দেন। অবশ্য পরে দ্রুত কলেজ কতৃপক্ষ তালা খোলার ব্যবস্থা করে শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ছাত্রদলের ৪-৫ জন নেতাকর্মী মোটরসাইকেলযোগে এসে ফটকে তালা লাগিয়ে দেন।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনের আগে গ্রেপ্তার, সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

দলটির নেতাকর্মীরা দাবি করেন, বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচিকে সফল করতেই ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের গেটে তালা ঝুলিয়েছেন। একইসাথে কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬