বেরোবিতে স্মার্ট কর্মসংস্থান মেলা ৪ নভেম্বর

০২ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
বেরোবিতে স্মার্ট কর্মসংস্থান মেলা ৪ নভেম্বর

বেরোবিতে স্মার্ট কর্মসংস্থান মেলা ৪ নভেম্বর © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ উদযাপন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম।

তিনি জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প ঘোষণা দিয়েছেন। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে তথ্য প্রযুক্তি ও জ্ঞান নির্ভর, উন্নয়ন হবে উদ্ভাবনী ও টেকসই যার মূল ভিত্তি হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ।

তিনি আরও জানান, এরই পরিপ্রেক্ষিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে আগামী ০৪ নভেম্বর ২০২৩ সকাল ১০:০০ হতে বিকাল ৪:০০ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ক্যাফেটেরিয়ায় 'স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ আয়োজন হতে যাচ্ছে।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি কে হচ্ছেন

এতে বিশ্ববিদ্যালয় সহ রংপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিকট হতে তাদের চাকুরির সারসংকলন বা সিভি যাচাইবাছাই সাপেক্ষে সংগ্রহ করা হবে।

আনোয়ারুল আজিম আরও জানান, মেলায় আইসিটি ক্যারিয়ার বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হবে।কর্মশালায় অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ১৫০ জন অংশগ্রহণ করার সুযোগ পাবে।অনুষ্ঠানটি সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরবে ব্রাজিল, জানাল ফিফা
  • ০৩ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল ক্রোয়েশিয়ার গোল
  • ০৩ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
মাঠ ছাড়লেন রোনালদো, চোখেমুখে বিরক্তি 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence