বিশ্ববিদ্যালয় দিবসে অভিনেত্রীকে শ্লীলতাহানি, জবি ছাত্র কারাগারে

২০ অক্টোবর ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথীকে যৌন হয়রানি করে অভিযুক্ত শিক্ষার্থী

ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথীকে যৌন হয়রানি করে অভিযুক্ত শিক্ষার্থী © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে নাট্যকলা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী ও ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা এক মামলায় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান সৈকতকে আজ আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন, আসামি সৈকত বিভিন্ন সময় মোবাইলে ও ফেসবুকে বিভিন্নভাবে তার সঙ্গে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করেছে। তবে ভিকটিম তাকে পাত্তা দেননি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্বদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য তিনি ক্যাম্পাসে গেলে সৈকত পূর্বপরিকল্পিতভাবে তাকে যৌন হয়রানি ও হেনস্থা করে চলে যায়।

পরে এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিতভাবে অভিযোগ করা হয়। প্রক্টরের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে আসামিকে আটক করে। আটকের পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬