কুবির ৪৫ জন শিক্ষার্থী পাচ্ছেন ফেলোশিপ 

১০ অক্টোবর ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সম্পাদিত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪৫ জন শিক্ষার্থী।

সোমবার (৯ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ও উপ সচিব রতন কুমার মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৭ জন, তথ্য ও প্রযুক্তি বিভাগের ১০ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৩ জন, পরিসংখ্যান বিভাগে ৬ জন, ফার্মেসি বিভাগের ৬জন, রসায়ন বিভাগের ২ জন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১ জন এ ফেলোশিপ পেয়েছেন। 

আরও পড়ুন: একক ভর্তি পরীক্ষা বিষয়ে অধ্যাদেশ জারির সুপারিশ ইউজিসির

এছাড়াও কুবির নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৮ জন, জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৭ জন শিক্ষার্থী ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। 

এতে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা জনপ্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষণার জন্য ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষকরা তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
বলের ভেতরের চিপই কি রোনালদোকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখল
  • ০৩ জুলাই ২০২৬
অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝ…
  • ০৩ জুলাই ২০২৬
পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার
  • ০৩ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে লঘুচাপ, অতিভারি বৃষ্টির আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence