চার বছর পর পদ ফিরে পেলেন ববির রেজিস্ট্রার

০৫ অক্টোবর ২০২৩, ১০:১৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
ববির রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম

ববির রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম © ফাইল ছবি

চার বছর পর পদ ফিরে পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। বুধবার (৪ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মনিরুল ইসলামের ২৪ আগস্ট তারিখের যোগদানের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর তারিখ অপরাহ্ণ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে কর্মস্থলে তার যোগদান কার্যকর করা হলো। তিনি বিধি অনুযায়ী তার প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

আরো পড়ুন: পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রীর সম্মতি

২০১৯ সালের ১০ এপ্রিল নৈতিক স্খলনের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. ইমামুল হক রেজিস্ট্রার মনিরুল ইসলামকে চাকরিচ্যুত করেন। এর বিরুদ্ধে ওই বছরই তিনি রিট করেন। গত ফেব্রুয়ারি মাসে মনিরুলকে স্বপদে বহাল করতে ববি উপাচার্যকে নির্দেশ দেন হাইকোর্ট।

মায়ের সঙ্গে ইফতার বিলিয়েছিল অপ্রতীম, আজ সে নেই
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তাসকিন-নাহিদ না থাকলেও জাকের কেন দলে, ব্যাখ্যা দিলেন প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে চালু হলো স্মার্ট আইডি কার্ড, শিক্ষার্থীরা পাব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমটিসি ২০২৬-এ গ্র্যান্ড চ্যাম্পিয়ন বগুড়া জিলা স্কুলের টিম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মরদেহ উদ্ধার, তিন কারণে তুহিনকে আটক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের মৃত্যু, মানতে পারছেন না কেউ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬