জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চ মাতাবেন জেমস

০৪ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১৯ অক্টোবর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন কনসার্টে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস। 

বুধবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।   

আরও পড়ুন: ঢাবিতে খেলোয়াড় কোটায় ৬০ শিক্ষার্থীর ভর্তি অনুমোদন

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, প্রতি বছর ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। এ বছর ২০ অক্টোবর শুক্রবার হওয়ায় ১৯ অক্টোবর এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন থাকবে। কনসার্টে নগর বাউল জেমসকে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ: জবি
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950