তিতুমীর কলেজ

আঁখি ছাত্রাবাসে পানি সংকট, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

০৪ অক্টোবর ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
আঁখি ছাত্রাবাস

আঁখি ছাত্রাবাস © সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসে পানি সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। পানি না থাকায় শিক্ষার্থীদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। 

শিক্ষার্থীদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় ছাত্রাবাসে পানি থাকে না। যার কারণে ছাত্রাবাসে থাকা  কঠিন হয়ে পড়ছে। 

তারা জানান, প্রাণের ক্যাম্পাসের হলে থাকবো এটা গর্বের বিষয়। কিন্তু আমাদের হীনমন্যতায় থাকতে হয়। কলেজ প্রশাসন চাইলেই হলের যাবতীয় সমস্যা দূর করতে পারেন। গ্রামের বাড়ি থেকে ফোন আসলে আব্বা-আম্মাকে বলি ভালো আছি কিন্তু বাস্তব চিত্র ভিন্ন; আমরা ভালো নেই। 

ছাত্রাবাসে থাকা ২য় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন বলেন, ‘গত একমাস যাবত পানি সংকটে ভুগছি। হল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও সমাধানের কোনো উদ্যোগ নেই। আমাদের খাওয়ার পানি বিএসটিআই থেকে আনতে হয়, অনেকে আবার বন্ধুদের মেসে গিয়ে গোসল করে আসে।’

রহিম নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘খাওয়ার পানি নিয়েই বেশি দুশ্চিন্তা। যতদ্রুত সম্ভব পানির সমস্যা  সমাধান করা উচিত। বিশেষ করে আমাদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে হল সুপার কাজী মোহাম্মদ আল-নূর প্রভাষক বলেন, ‘পানির ব্যাপক সংকট এটা সত্য কিন্তু আমরা থেমে নেই, ওয়াশা থেকে পানি কিনে হলের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করার চেষ্টা করতেছি।

তিনি আরো বলেন, ‘মূলত পানি তোলার মেশিনে সমস্যা, বেশি সময় পানি টানতে পারে না, অনেক পুরনো মেশিন। তবে খুব দ্রুত পানি সংকটের স্থায়ী সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন এই হল সুপার।’

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
বলের ভেতরের চিপই কি রোনালদোকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখল
  • ০৩ জুলাই ২০২৬
অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝ…
  • ০৩ জুলাই ২০২৬
পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার
  • ০৩ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে লঘুচাপ, অতিভারি বৃষ্টির আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence