জবি নীলদলের নেতৃত্বে ছিদ্দিকুর-মনিরুজ্জামান

০২ অক্টোবর ২০২৩, ১১:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
জবি নীলদলের নেতৃত্বে ছিদ্দিকুর-মনিরুজ্জামান

জবি নীলদলের নেতৃত্বে ছিদ্দিকুর-মনিরুজ্জামান © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের (একাংশ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন ও কোষাধ্যক্ষ হিসেবে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী মিজানুর রহমান। 

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ মহসীন রেজা, প্রচার সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহা. খালেদ সাইফুল্লাহ্ নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম ও সুমন কুমার মজুমদার। 

প্রসঙ্গত, কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের গঠনতন্ত্রের ৬নং ধারা অনুযায়ী সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচিত হয়েছেন।

কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950