দেশের যে বিশ্ববিদ্যালয়ে প্রথমবার পিতৃত্বকালীন ছুটি চালু

০২ অক্টোবর ২০২৩, ০৭:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM

© সংগৃহীত

মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি এখন থেকে পিতৃত্বকালীন ছুটিও দিবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে এই বিধান। এরই মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো কোন বিশ্ববিদ্যালয়ে অনুমোদন হলো পিতৃত্বকালীন ছুটি।

এই বিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রচলিত সকল ছুটির সাথে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা শাহ্ আলী।

আরও পড়ুন: জাবির কেন্দ্রীয় লাইব্রেরিতে খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ১ শিক্ষার্থী

বিধানটির বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনেক তরুণ ও মেধাবী শিক্ষকগণের পাশাপাশি তরুণ কর্মকর্তা ও কর্মচারীও রয়েছে। তাদের সন্তানদের দেখাশুনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি। একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ ঠিক বাবার ভূমিকাও তেমনি। এই দিক বিবেচনা করে আমাদের শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীগণ যারা নব্য বিবাহিত তাঁরা সর্বোচ্চ দুবার পিতৃত্বকালীন ছুটি নেয়ার সুযোগ পাবেন। এই সুযোগটি তাদের উদ্বেগজনক অবস্থা মোকাবিলায় সহায়ক হবে এবং মনস্তাত্ত্বিক প্রেষণা হিসাবে কাজ করবে। 

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রবি উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২৪ তম সিন্ডিকেট সভা। এসময় অন্যান্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা
  • ০৩ জুলাই ২০২৬
ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
বিমানবন্দরের চেকিংয়ে সতীর্থের লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লে…
  • ০৩ জুলাই ২০২৬
ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence