সাময়িকীর জন্য কুবিসাসের লেখা আহ্বান

০২ অক্টোবর ২০২৩, ০৬:২৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM

© সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এক দশক পূর্তি উপলক্ষ্যে প্রকাশিতব্য সাময়িকীর জন্য লেখা আহ্বান করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) কুবিসাসের দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৬ ডিসেম্বর এক দশক পূর্তি উপলক্ষে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ থেকে সাময়িকী প্রকাশ করা হবে। এতে শিক্ষা, গবেষণা, অর্থনীতি, সংস্কৃতি, দর্শন, প্রত্নতত্ত্ব, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ অন্তর্ভুক্ত থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে যারা এই সাময়িকীতে লেখা প্রকাশ করতে আগ্রহী তাঁদেরকে এর সম্পাদনা পর্ষদের নিকট লেখা পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আগ্রহীদেরকে আগামী ২০ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে [email protected], [email protected] ও [email protected] ই-মেইলে লেখকের পরিচয় ও ছবিসহ লেখা পাঠানোর অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়।

ট্যাগ: কুবি
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950