নিজ বাসায় ঝুলছিল তিতুমীর কলেজ ছাত্রীর মরদেহ

০১ অক্টোবর ২০২৩, ০৬:৫৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
মরদেহ উদ্ধার করে পুলিশ

মরদেহ উদ্ধার করে পুলিশ © প্রতীকী ছবি

রাজধানীর একটি বাসা থেকে সুমাইয়া তাসমিন সুরমা (২৪) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিকে খিলগাঁও নাসিরাবাদ টেকপাড়ার একটি টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, সংবাদ পেয়ে নাসিরাবাদের ওই বাসা থেকে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নাসিরাবাদ টেকপাড়ায় তাদের নিজেদের বাড়ি। বাবা মোহাম্মদ আলীর সঙ্গে থাকতেন। তার বাবা কিছুই করতেন না। মা হালিমা বেগম অনেক আগেই মারা গেছেন। আজ সকালে সুরমাকে বাসায় রেখে তার বাবা বাইরে যান। পরে দুপুর ১২টার দিকে বাসায় এসে দেখতে পান তার মেয়ে ফাঁস দিয়ে ঝুলে আছেন।

এসআই জানান, ওই তরুণী তিতুমীর কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। বর্তমানে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। ৬ বছর আগে নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন। তবে সে বিয়ে বেশি দিন টেকেনি, ডিভোর্স হয়ে যায়। তবে কি কারণে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি স্বজনরা।

নিখোঁজের ২৮ ঘণ্টা পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাসে আগুন-ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে এবার ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধান চ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬