নজরুল বিশ্ববিদ্যালয়ে নারীদের অধিকার সচেতনতায় কর্মশালা

০১ অক্টোবর ২০২৩, ০১:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
নারীদের অধিকার সচেতনতা বিষয়ক কর্মশালা

নারীদের অধিকার সচেতনতা বিষয়ক কর্মশালা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ এবং উইমেন পিস ক্যাফের আয়োজনে নারীদের অধিকার সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৩য় তলায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

কর্মশালায় বাংলাদেশে কাঠামোগত নীরব নারীদের অধিকার সচেতনতায় আলোকপাত করা হয়৷ কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর সহকারী প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার সেতু, সহকারী গবেষণা কো-অর্ডিনেটর সজীব রানা, জেন্ডার এক্সপার্ট ফেসিলিয়েটর সাদিয়া তাসনিম এবং উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর মাসুদুর রহমান। 

কর্মশালায় সঞ্চালনা করেন উইমেন পিস ক্যাফের সাধারণ সম্পাদক রাফিয়া ইসলাম ভাবনা এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাকিয়া সুলতানা। এই কর্মশালার অংশ হিসেবে পরবর্তীতে পোস্টার কম্পিটিশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।

নিখোঁজের ২৮ ঘণ্টা পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাসে আগুন-ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে এবার ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধান চ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬