নজরুল বিশ্ববিদ্যালয়ে মানসিক চাপ ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কর্মশালা 

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কর্মশালায় বক্তারা

কর্মশালায় বক্তারা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘মানসিক চাপ ও স্বাস্থ্য’ বিষয়ক কর্মশালা । গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশ নেন ৮০ জন শিক্ষার্থী। কর্মশালায় অনলাইনে যুক্ত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। 

ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানার সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান এবং স্বাগত বক্তব্য দেন রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

আরও পড়ুন: ইরফানের মৃত্যুর দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয়, বিচার দাবি মায়ের

কর্মশালায় আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন বলেন, অধ্যয়নকালে শিক্ষার্থীদের নানা ধরনের মানসিক চাপের স্বীকার হতে হয়। দিনব্যাপী কর্মশালার মধ্যদিয়ে এ ধরনের চাপগুলোকে মোকাবিলা করে সাবলীলভাবে বিশ্ববিদ্যালয় জীবন সমাপ্ত ও একজন দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে নিজেকে তৈরি করে দেশ সেবায় নিয়োজিত হবার দীক্ষা ও অনুশীলনই শিক্ষা দেওয়া হয়েছে। 

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের আমেরিকান একাডেমি অব ফ্যামেলি ফিজিশিয়ান্স স্টিভেন এডওয়ার্ড ল্যান্ডাউ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরেশ চন্দ্র মোদক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ শারমিন আক্তার সেতু।

বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্র…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা
  • ০৩ জুলাই ২০২৬
ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
বিমানবন্দরের চেকিংয়ে সতীর্থের লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লে…
  • ০৩ জুলাই ২০২৬
ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence