ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পাচ্ছেন কুবির ৩৮৪ জন শিক্ষার্থী

২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দ্বিতীয়বারের মতো ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৩৮৪ জন শিক্ষার্থী। শিক্ষার্থী ফলাফল ও আর্থিক অসচ্ছলতার উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হবে। তারা সবাই বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। তবে স্কলারশিপ ফান্ডের পরিমাণ, কবে নাগাদ দেওয়া হবে, প্রত্যেক শিক্ষার্থী কি পরিমাণ অর্থ পাবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী। 

এদিকে মেধাবী ও আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের নাম প্রেরণ করতে বিভাগগুলোতে চিঠি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিঠিতে আগামী ৪ অক্টোবরের মধ্যে নাম প্রেরণ করতে বলা হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান  জানান, তিনি চিঠির বিষয়ে এখনো কিছু জানেন না। চিঠি আসলে এটা দেখতে হবে। স্কলারশিপের উৎস আগের মতোই (ভর্তি পরীক্ষা থেকে উপার্জিত লভ্যাংশ)। এখন লোক সংখ্যা বেশি হলে টাকা কমবে, আবার আগের পরিমাণে দিতে চাইলে পরিমাণটা বেড়ে যাবে। 

এর আগে গেল বছরের ১৬ নভেম্বর ১৯টি বিভাগের ২৩৭ জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ দেওয়া হয়।

গোবিপ্রবিতে পেশাগত মাস্টার্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ জুলাই …
  • ০৩ জুলাই ২০২৬
বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্র…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা
  • ০৩ জুলাই ২০২৬
ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
বিমানবন্দরের চেকিংয়ে সতীর্থের লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence