কর্মচারীদের উপহারসামগ্রী বিতরণ তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
উপহারসামগ্রী বিতরণ

উপহারসামগ্রী বিতরণ © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপহারসামগ্রী দিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কলেজের শহিদ বরকত মিলনায়তনের সামনে শতাধিক কর্মচারীর মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাওসিফ মাইমুন। 

অনুষ্ঠানে অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, ‘সাংবাদিক সমিতির এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তারা নিজেদের গন্ডির বাইরেও কলেজের কর্মচারীদের দুঃখ কষ্টের কথা ভেবেছে এটা আমাদের জন্যও অনুপ্রেরণাদায়ক।’

আরও পড়ুন: সড়কে ঝরলো জাবির দুই শিক্ষার্থীর প্রাণ

অধ্যাপক মালেকা আক্তার বানু বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সবসময় মানুষের ভালো-মন্দ অনুভব করেন। আমাদের শিক্ষার্থীরা সাংবাদিকতার পাশাপাশি এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে অনেক ধন্যবাদ। 

উপহারসামগ্রী স্পন্সর করেন ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিচার্সের (এনবিইআর) চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ এহসানুল আলম। তিনি অনলাইন নিউজ পোর্টাল সময় জার্নালের প্রধান উপদেষ্টা সম্পাদক।

বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence