সড়কে ঝরলো জাবির দুই শিক্ষার্থীর প্রাণ

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
দুর্ঘটনার কবলে পড়া বাস ও জাবির লোগো

দুর্ঘটনার কবলে পড়া বাস ও জাবির লোগো © সংগৃহীত

পাবনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েন

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার টেবুনিয়া সিড গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিফাত আল সিফাত (২১) এবং রুবায়েত হাসান নোমান।

সিফাত সুজানগরের রামচন্দ্রপুর এলাকার কামরুজ্জামানের ছেলে। আর নোমান  চাটমোহরের মহেলা অঞ্চলের মঞ্জু মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে নাটোর থেকে রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পাবনার দিকে আসছিল।  পথে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী ওই দুই ছাত্র নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, নিহত দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬