নজরুলের নবযুগের ডাক আজকের জন্যও প্রযোজ্য: সৌমিত্র শেখর

২৭ আগস্ট ২০২৩, ০৮:২৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, নজরুলের গান-কবিতা রচনা যেমন বাঙালির মুক্তিসংগ্রামে সব সময় পাথেয় ছিল, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে দেওয়ার লড়াইয়ে নজরুলের রচনা তেমনি প্রেরণা হিসেবে কাজ করবে। তাই নজরুলের নবযুগের ডাক শুধু সেদিনের জন্য নয়, আজকের জন্যও প্রযোজ্য। আর সেই ডাকে সাড়া দিয়ে উন্নত দেশ গড়ার ক্ষেত্রে সবার একত্রে কাজ করা উচিত।

রোববার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসানসহ অন্য শিক্ষক ও কর্মকর্তারা।

আরও পড়ুন: আন্দোলনে অসুস্থ সাত কলেজের ৮ শিক্ষার্থী

উপাচার্য বলেন, নজরুলের রচনা থেকে বাঙালি পেয়েছে আত্মিক বল, বিশ্বে পরিচয় এবং ভবিষ্যতের দিশা। ফলে নজরুলের রচনা সত্যিই সে সময় প্রাসঙ্গিক কি না, এই প্রশ্নটি উঠেছিল। নজরুল জানতেন, তাঁকে নিয়ে পরিচিত সমাজে কী আলোচনা হচ্ছে। আর সে কারণেই তিনি বলেছিলেন, যুগের সেই হুজুগ কেটে গেলে তিনি স্মরণীয় থাকবেন কি থাকবেন না, সেটা তাঁর ধর্তব্যের বিষয় নয়।

এদিকে নজরুলের প্রয়াণ দিবসে ক্যাম্পাসে জাতীয় কবির ভাস্কর্যেও ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিনসহ অন্যরা। 

এছাড়াও সকালে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম এবং বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়াই-ফাইয়ের গতি কি ধীর হয়ে গেছে, বৃদ্ধি করতে যা করবেন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬