মাইগ্রেশন সমাপ্তি ঘোষণা খুবির, কোর্স রেজিস্ট্রেশন ৩০ আগস্ট শুরু

২৫ আগস্ট ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ডিসিপ্লিন, হল এবং আইডি প্রদান করা হয়েছে। এ ছাড়া মাইগ্রেশনও শেষ হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষের চূড়ান্ত ভর্তি সম্পন্নকারী শিক্ষার্থীদের ডিসিপ্লিন, হল এবং আইডি প্রদান সম্পন্ন হয়েছে। এছাড়া সকল ধরনের মাইগ্রেশনও গুচ্ছের সিদ্ধান্ত অনুযায়ী সমাপ্ত হয়েছে (২৪ আগস্ট)।

চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য: আইডি সম্বলিত বিস্তারিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন। কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) চলবে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা সহ) চলবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ৩৬০ ডিগ্রি ক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬