খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ আগস্ট

০৯ আগস্ট ২০২৩, ০৬:০৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের সভা

খুলনা বিশ্ববিদ্যালয়ের সভা

আগামী ১৬ আগস্ট থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। বুধবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ডিসিপ্লিন প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পডুন: ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির বয়স ৪৭ বছর নয়

সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস শুরু এবং প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি এবং চলতি দ্বিতীয় টার্মের শিক্ষা কার্যক্রমে অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৬ আগস্ট থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরু হবে।

সভায় উপাচার্য র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে ডিসিপ্লিন প্রধানদের প্রতি আহ্বান জানান। একই সাথে র‌্যাগিং বিরোধী প্রচারণা বৃদ্ধি, র‌্যাগিং সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের জন্য হটলাইন নম্বর চালুসহ বিভিন্ন বিষয়ে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগ: খুবি
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9