দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে জবিতে আসন ফাঁকা ১২৬

০৯ আগস্ট ২০২৩, ০২:১১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে জবিতে আসন ফাঁকা ১২৬

দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে জবিতে আসন ফাঁকা ১২৬ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ১২৬ টি আসন ফাঁকা রয়েছে।    

বুধবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন  সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য। 

তিনি বলেন, পরীক্ষা পরবর্তী দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোটা ব্যতীত ২৬৩৯ এবং কোটাসহ মোট ২৮০৬ জন ভর্তি হয়েছেন। তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ২ হাজার ৭৬৫টি। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ১২৬ টি আসন ফাঁকা রয়েছে।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকার ভর্তি গত ২২ জুলাই শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলে। নির্ধারিত সময়ে প্রতিটি ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে প্রাপ্তিস্বীকারপত্র প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে ভর্তি পরীক্ষা কমিটির। 

ভর্তি প্রক্রিয়ার পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে আগামী ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট ভর্তি নেয়া হবে। আগস্টের মাঝামাঝি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত প্রথম মেধাতালিকার ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ৯০৩টি আসন ফাঁকা ছিল।

ট্যাগ: জবি
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence