পোষাকে নয়, স্মার্ট হতে হবে আচরণে-কথাবার্তায়: সৌমিত্র শেখর

৩০ জুলাই ২০২৩, ০৬:৪৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
নবীন বরণ অনুষ্ঠনে প্রধান অতিথি অধ্যাপক ড. সৌমিত্র শেখর

নবীন বরণ অনুষ্ঠনে প্রধান অতিথি অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, হতাশ হলে চলবে না, আত্মবিশ্বাস থাকতে হবে। লক্ষ্য নির্ধারণ করে লেগে থাকতে হবে এবং প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে। শুধু পোষাকে স্মার্ট নয়, আচার-আচরণ, কথাবার্তায় স্মার্ট হতে হবে।

রবিবার (৩০ জুলাই) ময়মনসিংহের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, অন্যদের অবজ্ঞা করলে হবে না। অন্যের প্রতিও সহমর্মিতা থাকতে হবে, দায়িত্ববোধ থাকতে হবে, লড়াই করার ইচ্ছা ও সাহস থাকতে হবে। দেশের জন্য নিজেকে উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। এই গুণাবলীগুলো যদি তোমাদের মধ্যে থাকে তাহলেই তোমরা সফলকাম হতে পারবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই ভালো মানুষ হিসেবেই জন্মগ্রহণ করি। কিন্তু বড় হয়ে ভালো মানুষ থাকতে পারি না। আমাদের ভেতরের মনুষত্ববোধকে জাগ্রত করতে পারলেই তবে আমরা ভালো মানুষ। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শহীদ সৈয়দ নজরুল ইসলামের জীবনী পড়ার এবং তাঁর জীবনকে অনুসরণ করে মুক্তিযুদ্ধের আদর্শের নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে বলেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ. কে. এম. আবদুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. এহ্তেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কলেজের গভর্নিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ্ প্রমুখ।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপ…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকসই সয়াবিন উৎপাদনে গাকৃবি এবং জাপানের জিরকাসের মধ্যে গবেষ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ ‍দিলেন জাস্টিন ট্রুডো
  • ০৮ নভেম্বর ২০২৬
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি, এনটিআরসিএর শিক্ষক নিয়োগ, এমপিওভুক্তি, অবসর…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950