ইবিতে তরুণ লেখকদের মিলনমেলা

৩০ জুলাই ২০২৩, ০৬:৩৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে প্রায় তিন শতাধিক তরুণ লেখকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে 'লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান-২০২৩'। রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সম্মেলনে ফোরামের সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড.শাহাদৎ হোসেন আজাদ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ধনঞ্জয় কুমার ও কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়। 

ফোরামের প্রচার বিষয়ক সম্পাদক তুহিন বাবু ও সম্পাদকীয় পর্ষদের সদস্য রুখসানা খাতুন ইতির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, 'লেখকরা আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তারা মননের নির্মাতা। তারা যেভাবে আমাদের আত্মাকে ও মনকে নির্মাণ করে, একটা জাতি ঠিক সেভাবে সেইদিকে ধাবিত হয়। এই নির্মাতাদের প্রধান শক্তি হচ্ছে কলম ও তাদের চিন্তাধারা।'

আরও পড়ুন: সমাবর্তনের প্রশ্নে নিশ্চুপ চবি উপাচার্য

তিনি আরও বলেন, 'একটা জনগোষ্ঠীকে গড়ে তুলার জন্য এ তরুণ লেখকদের প্রয়োজন। তবে আমাদের দেশে তরুণ লেখদের বড়ই অভাব। এই অভাবকে আমাদের পূরণ করে নিতে হবে।'

অনুষ্ঠানে ফোরামের নবীন সদস্যদের ব্যাজ ও কলম প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। 

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জাহানুর ইসলাম, বর্তমান সভাপতি নেজাম উদ্দীন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ, ইবি শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান, ফোরামের সিনিয়র সদস্য আব্দুর রউফ, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, লেখক ফোরাম ইবি শাখার সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, লেখক ফোরাম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন তরুণ লেখক ও সঙ্গীত শিল্পী তবীব মাহমুদ। 

উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয় ২০১৮ সালের ২৩ জুলাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। বর্তমানে দেশের ১৮ টি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর টানা চার বার 'বর্ষসেরা' শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করার পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারেও কাজ করে আসছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপ…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকসই সয়াবিন উৎপাদনে গাকৃবি এবং জাপানের জিরকাসের মধ্যে গবেষ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ ‍দিলেন জাস্টিন ট্রুডো
  • ০৮ নভেম্বর ২০২৬
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি, এনটিআরসিএর শিক্ষক নিয়োগ, এমপিওভুক্তি, অবসর…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950