স্ট্রোক করে কুবি শিক্ষকের মৃত্যু

২০ জুলাই ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুবির পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা

কুবির পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা © প্রতীকী ছবি

স্ট্রোকে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা ইন্তেকাল করেছেন। বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী। 

জানা গেছে, রাত ৮টার দিকে চাঙিনির ভাড়া বাসায় স্টোক করেন শাহ একলিমুর রেজা। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে মুন হাসপাতালে নিয়ে আসা হলে আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, কুবি শিক্ষক শাহ একলিমুর রেজার গ্রামের বাড়ি নড়াইলে। তিনি পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ভাইরাসে সাফ বাঁধাকপি, বড় লোকসানে কৃষক
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পরিশ্রম ও প্রার্থনার সমন্বয় থাকলে সফলতা আসবেই—বিজেএস পরীক্ষ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে, আবেদন ৩…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬