নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ PM
এমপি মানসুরা আক্তার ও বিশ্ববিদ্যালয়ের লোগো

এমপি মানসুরা আক্তার ও বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আক্তার। বিশিষ্ট শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। মানসুরা আক্তার ছাড়া আরও ২ জন এ ক্যাটাগরিতে দায়িত্ব পেয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫)-এর ১৮(১)(চ) ও ১৮(২) ধারা অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ২৭ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আগের আদেশটি বাতিল করা হয়েছে।

সিন্ডিকেটের নতুন সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, সংরক্ষিত মহিলা আসন-২৬ এর সংসদ সদস্য মানসুরা আক্তার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি এম শফিউর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনীত সদস্যরা সিন্ডিকেটে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা …
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে বিজিবির রাতভর নজরদারি
  • ২৩ নভেম্বর ২০২৬
টানা পতনের পর আজ বাড়ল সোনার দাম, এখন ভরি কত?
  • ২৩ নভেম্বর ২০২৬
টিউশন করে জমানো ৬ হাজার টাকার সাইকেলে ১৪৮ দিনে ঘুরলেন ৬৪ জে…
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, প্রস্তুতি নিতে হবে যেভাবে
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন
  • ২৩ নভেম্বর ২০২৬