জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিংয়ে দেখা হবে যেসব যোগ্যতা

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়নে একটি ‘কেপিআই’ বা ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটর’ তৈরি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সূচকের ভিত্তিতে পরিচালিত জরিপও শেষ হয়েছে। এখন ফলাফল পর্যালোচনা করে শিগগিরই জাতীয় পর্যায়ে সেরা পারফর্মিং কলেজগুলোর তালিকা প্রকাশ করা হবে।

সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য বলেন, ‘আমরা কলেজ র‌্যাংকিংয়ে যে অনেকদিন পর্যন্ত কলেজ র‌্যাংকিংটা বন্ধ, আমরা একটা কেপিআই করেছি, কি পারফরম্যান্স ইন্ডিকেটর। সে কেপিআই, সার্ভেটা আমাদের শেষ হয়ে গেছে। রেজাল্ট আমাদের সামনেই আছে। আমরা জাস্ট একটু রিভিউ করছি, আবার ফাইনাল একটা রিভিউ করছি। আশা করছি যে খুব শীঘ্রই আমরা ন্যাশনাল লেভেলে বেস্ট পারফর্মিং কোন কলেজগুলো আছে, সেগুলো আমরা দিতে পারব।’

তিনি বলেন, কলেজ র‍্যাংকিংয়ে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। এর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত অন্যতম। একই সঙ্গে কলেজের ল্যাবরেটরি সুবিধা, ক্লাসের সুযোগ-সুবিধা, শিক্ষকদের উপস্থিতি ও পারফরম্যান্সও মূল্যায়ন করা হবে। কলেজের শিক্ষার্থীদের পারফরম্যান্সও র‍্যাংকিংয়ের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। শিক্ষার্থীদের সিজিপি পারফরম্যান্স দেখা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুরস্কারে কলেজগুলোর অংশগ্রহণও মূল্যায়নের অংশ হিসেবে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যে অ্যাওয়ার্ড দিচ্ছি, বিভিন্ন অ্যাওয়ার্ড দিলাম কয়দিন আগে, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, সেগুলাতে তাদের পার্টিসিপেশন।’
কলেজের সার্বিক অবকাঠামো ও শিক্ষার পরিবেশও র‍্যাংকিংয়ে গুরুত্ব পাবে। এ ক্ষেত্রে কলেজের লাইব্রেরি, বইয়ের সংখ্যা, খেলার মাঠ, স্পোর্টস ফ্যাসিলিটি, শিক্ষার্থীদের জন্য অডিটোরিয়াম এবং অডিটোরিয়ামের মান বিবেচনা করা হবে। এ ছাড়া মেয়েদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে কি না, সেটিও দেখা হবে। কলেজের নিজস্ব জার্নাল আছে কি না, তাও মূল্যায়নের আওতায় থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘সবকিছু মিলিয়ে তাদের লাইব্রেরি এবং তার প্রায় ২০০র মতো, ১৫০র মতো প্রশ্ন। সেই কেপিআই, কি পারফরম্যান্স ইন্ডিকেটর, সে যে সার্ভেটা, সেই সার্ভে থেকে যে রেজাল্টটা আসতেছে, সেই রেজাল্টের উপর ভিত্তি করে তার সার্বিক পরিবেশ, খেলার মাঠ আছে কি না, তারপরে শিক্ষার্থীদের অডিটোরিয়াম আছে, ভালো অডিটোরিয়াম আছে কি না, মেয়েদের জন্য সমস্ত ফ্যাসিলিটিজ আছে কি না, স্পোর্টস ফ্যাসিলিটিজ আছে কি না, তাদের জার্নাল আছে কি না, বইয়ের সংখ্যা কত—ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলে একটা পারফরমিং ইন্ডিকেটরের উপরে ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি জানান, কলেজ র‍্যাংকিংয়ের জন্য তৈরি করা কেপিআইয়ের আওতায় প্রায় ১৫০ থেকে ২০০টি প্রশ্ন রাখা হয়েছে। এসব প্রশ্নের মাধ্যমে কলেজগুলোর বিভিন্ন দিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই জরিপের ফলাফলের ভিত্তিতেই কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করা হচ্ছে।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬