জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি কোর্সে ভর্তি আবেদনের সময় বাড়ল

১৯ জুলাই ২০২৩, ০১:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্কিল-বেইজড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে (২য় ব্যাচ) ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (১৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিডি কোর্সে ভর্তি আবেদনের সময়সীসা ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ আবেদনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট। ফলাফল প্রকাশিত হবে ২০ আগস্ট। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে ২৮ আগস্ট। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এই ব্যাচের ক্লাস শুরু হবে। উল্লেখ্য, স্কিল-বেইজড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের (২য় ব্যাচ) ভর্তির আবেদনের শেষ তারিখ ছিল ১৫ জুলাই। সে হিসেবে আরও ১৫ দিন ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।

স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬