গুচ্ছ ভর্তি: জবিতে কোটার সাক্ষাৎকার ২৩ জুলাই

১৮ জুলাই ২০২৩, ০২:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জবিতে কোটার সাক্ষাৎকার ২৩ জুলাই

জবিতে কোটার সাক্ষাৎকার ২৩ জুলাই © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বি ইউনিটে ভর্তিচ্ছু কোটাধারীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামী ২৩ জুলাই। 

মঙ্গলবার (১৮ জুলাই) কলা অনুষদের ডিন ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটার সাক্ষাৎকার হবে ডিন অফিসে। কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে সব প্রমাণ নিয়ে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে বলা হয়েছে। 

খেলোয়াড় কোটা, হরিজন ও দলিত সম্প্রদায় কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটার সাক্ষাৎকার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, পোষ্য (ওয়ার্ড) কোটার সাক্ষাৎকার নেওয়া হবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

6cc34753-273c-456c-a210-96fcaf12b9bc

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধার সন্তানদের ভর্তির পর আসন শূন্য থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটার সাক্ষাৎকার ২৪ জুলাই নেওয়া হবে।

টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬