জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের বিষয়ে জানলেন খুবি শিক্ষার্থীরা

১৮ জুলাই ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার

জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার © টিডিসি ফটো

জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিএএডি-বাংলাদেশ’র আয়োজনে ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ’র সহযোগিতায় জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে এ সেমিনার করা হয়।

সোমবার(১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারটির আয়োজন করা হয়। এতে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ, গবেষণা পরিচালনা ও শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী।

এর আগে স্বাগত বক্তব্যে জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ-সুবিধাদি তথ্য তুলে ধরেন ডিএএডি-বাংলাদেশ’র রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। ছাত্র বিষয়ক পরিচালকের পক্ষে বক্তব্য দেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রকিবুল হাসান সিদ্দিকী।

সেমিনার সঞ্চালনা করেন অ্যালামনাই এসোসিয়েশনস অব জার্মান ইউনিভার্সিটিস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। পরে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যায়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬