গ্রীন ক্যাম্পাসের আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব

১৭ জুলাই ২০২৩, ১০:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

‘দেশী ফলে বেশী বল, ফল খেয়ে কথা বল’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে বৃক্ষপ্রেমীদের সংগঠন ‘গ্রীন ক্যাম্পাস’। 

সোমবার (১৭ জুলাই) সকাল ১১ টায় প্রশাসনিক ভবন থেকে নজরুল ভাস্কর্য পর্যন্ত এক শোভাযাত্রার মাধ্যমে ফল উৎসব শুরু হয়। শোভাযাত্রায় ঢাক, ঢোলসহ দেশি বাদ্যযন্ত্রের ছন্দের তালে শোভাযাত্রায় নেচে-গেয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। এই ফল উৎসবকে ঘিরে উৎসবের আমেজে ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

ফল উৎসবে আম, কাঁঠাল, লটকন, আমলকি, পেয়ারা, আনারস, করমচাসহ বেশকিছু প্রজাতির দেশীয় ফল স্থান পায়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ফল দিয়ে আপ্যায়ন করে গ্রীন ক্যাম্পাসের সদস্যরা।

আরও পড়ুনঃ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

ফল উৎসবের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘আমাদের ক্যাম্পাসটাকে সুন্দর ও পরিকল্পনা মতো সাজাতে চাই। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। ক্যাম্পাসে পরিকল্পিত বৃক্ষরোপণ করা হবে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত ঘোষণা আসবে।’

এছাড়াও ক্যাম্পাসে অপরিকল্পিত, যত্রতত্র গাছ না লাগানোর পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘বৃক্ষরোপণ করলেই হবে না। সবকিছুর পেছনে পরিকল্পনা থাকা দরকার। আমরা যে ফলদ, বনজ গাছগুলো লাগাচ্ছি সে গাছগুলোকে রক্ষা করার চ্যালেঞ্জটা সকলকে নিতে হবে। আশা করব ছাত্রছাত্রীরা গাছগুলোকে পানি দেওয়া, পরিচর্যা করাসহ সকল কাজে স্বেচ্ছাসেবীর ভূমিকা নেবেন।’

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬