খুবির লেকে ছাড়া হলো সৌন্দর্যবর্ধক মাছ

১৭ জুলাই ২০২৩, ০৮:০৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
খুবির লেকে ছাড়া হয়েছে সৌন্দর্যবর্ধক কৈ-কার্প মাছ

খুবির লেকে ছাড়া হয়েছে সৌন্দর্যবর্ধক কৈ-কার্প মাছ © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নবনির্মিত দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়া সংলগ্ন খননকৃত নতুন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (১৬ জুলাই) প্রধান অতিথি হিসেবে জাপানি কৈ-কার্প মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, কৈ-কার্প মাছের শরীরজুড়ে রয়েছে অপূর্ব রঙের কারুকার্য। এ মাছগুলো ছোট এ্যাকুরিয়ামে হোক অথবা ছোট পুকুরে লালন-পালন করা হয়। এ মাছ দেখতে অনেক সুন্দর। এটি আমাদের দৃষ্টির সামনে এলেই আমাদের মন আনন্দে ভরে উঠে ও মনে প্রশান্তি আনে। ক্যাফেটেরিয়ার পাশের খননকৃত নতুন লেকে এই মাছগুলো সৌন্দর্যবর্ধন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেলে বেতন নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ০৮ নভেম্বর ২০২৬
নভেম্বরের প্রথম সাতদিনে দেশে রেমিট্যান্স এল ৮৭৮ কোটি ডলার
  • ০৮ নভেম্বর ২০২৬
বাটলারের অসুস্থতায় অনিশ্চয়তা, বিকল্প কোচ খুঁজছে বাফুফে
  • ০৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: স্বৈরতন্ত্রের মুক্তির দিন
  • ০৮ নভেম্বর ২০২৬
১০৫০ ইউনিয়নে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারিখ জানাল ইসি
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950