জবি কর্মচারীকে মারধরের দায়ে ফুটপাতের হকার আটক

১৩ জুলাই ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
জবি কর্মচারীকে মারধরের দায়ে ফুটপাতের হকার শাহিন আটক

জবি কর্মচারীকে মারধরের দায়ে ফুটপাতের হকার শাহিন আটক © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনের ফুটপাতে কর্মচারী ইব্রাহীম শেখকে মারধর করে শাহিন নামের এক হকার। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত হকারকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে গেলে সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী কর্মচারীর নাম ইব্রাহীম শেখ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অফিস সহায়ক এবং কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে ওই কর্মচারীকে মারধর করে শাহিন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতের এক দোকানের সামনে তাকে মারধর করতে দেখে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা শাহিনকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

আরো পড়ুনঃ ঢাবির রেজিস্ট্রার ভবনে ‘স্যার’ না বলায় শিক্ষার্থীর ওপর ‘খেপলেন’ কর্মকর্তা

ভুক্তভোগী ইব্রাহীম শেখ বলেন, ‘আমি তিনদিন আগে ফুটপাতের ওই দোকান থেকে একটি গ্যাসের চুলার লাইটার কিনি। কিন্তু বাসায় যাওয়ার পর দেখি সেটা নষ্ট। পরে সেদিনই ফেরত নিয়ে এসে পরিবর্তন করে দিতে বলি। কিন্তু তার কাছে আর কোনো লাইটার না থাকায় সেটা দিতে পারেননি। টাকা ফেরত চাইলে পরে দেবেন বলে জানান। পরে তিন দিনে তিনবার পাওনা টাকা ফেরত চাইতে গেলেও ফেরত দেননি। বিকেলে ফেরত চাইতে গেলে আমাকে মারধর করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আহত কর্মচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসান মাতুব্বর বলেন, ‘ঘটনাটি সূত্রাপুর থানার আওতাধীন হওয়ায় আমরা অভিযুক্তকে আটক করে সূত্রাপুর থানায় পাঠিয়েছি। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।’

ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬
সপ্তাহে একদিন হোম অফিস দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২০ এপ্রিল ২০২৬
জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬