জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

১২ জুলাই ২০২৩, ১০:১৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল পাঠদানকারী কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রফেশনাল শ্রেণিতে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে আজ ১২ জুলাই থেকে। বিকেল ৪টা থেকে শুরু হবে এ আবেদন। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত পর্যন্ত। 

সোমবার (১০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন ১৩ জুলাই থেকে

এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৭ আগস্ট ২০২৩ তারিখ থেকে শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus ( Professional) / Important Notice অপশন থেকে জানা যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

144207 (2)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬