বেরোবির সহকারী প্রক্টরের দায়িত্বে বেলাল উদ্দীন

১১ জুলাই ২০২৩, ০৭:৫১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন

সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন।

মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এই নিয়োগ আদেশ ১১ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।

নিয়োগ পাওয়ার পর মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেন বেলাল উদ্দীন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। এর আগেও তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সহকারী প্রভোস্টের দায়িত্বে ছিলেন।

আর পড়ুন: মেস ও ভাড়া বাসায় থাকেন বেরোবির ৮৮ শতাংশ শিক্ষার্থী

বেলাল উদ্দীন বর্তমানে বেরোবি প্রগতিশীল শিক্ষক সংগঠন নীল দলের সাধারাণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। এর আগেও তিনি দলটির সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য পদে দায়িত্ব পালন করেন।

হকারী অধ্যাপক বেলাল উদ্দীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ২০১০ সালে প্রথম বিভাগের সাথে অর্নাস ও ২০১১ সালে মাস্টার্স শেষ করেন। ২০১৪ সালের ১৩ অক্টোবর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। 

খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: প্রাথমিকভাবে ৩০০ প্রার…
  • ০৮ নভেম্বর ২০২৬
সাফ থেকে বিদায় ভারতের ৬ ফুটবলারের, নেপথ্যে কী
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসার এমপিও নিয়ে নতুন নির্দেশনা
  • ০৮ নভেম্বর ২০২৬
সেনেগালে অভিবাসীবাহী বোঝাই নৌকাডুবি, নিহত অন্তত ২১
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরের পর বললেন—‘আমি বিএনপি করি ভাই’
  • ০৮ নভেম্বর ২০২৬
রাজধানীতে সেনাবাহিনী পরিচালিত স্কুল বাসে আগুন
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950